উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতে চালু হল কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনা প্রকল্প

সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতে চালু হল কঠিন ও তরল বজ্য ব্যবস্থাপনা প্রকল্প। এদিন এই প্রকল্প উপলক্ষে হাজির ছিলেন কালিয়াগঞ্জের অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক, বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বোইশ্য , সহকারী সভাপতি রুস্তম আলী,ভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রনব সরকার প্রমূখ। প্রদীপ প্রজ্বলন করে প্রকল্পের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক। শহরের পার্শ্বস্থ্য ভান্ডার গ্রাম পঞ্চায়েতের কুকরামনি গ্রামে ৩৫ লক্ষ টাকা খরচে এই প্রকল্প তৈরি করা হয়েছে। পঞ্চায়েত এলাকাকে নির্মল রাখতে এই মডেল প্রকল্প চালু হল বলে প্রশাসন সূত্রে জানা যায়। এর আগে রায়গঞ্জ, হেমতাবাদ, চোপরা ও ইটাহারে এমন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। জেলায় পঞ্চম হিসাবে কালিয়াগঞ্জে ভান্ডারে এই কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা করা হল। স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠির মাধ্যমে এই প্রকল্প চলবে। ১০০ দিনের কাজ, আনন্দ ধারা, মিশন নির্মল বাংলা প্রকল্পের অর্থে এই প্রকল্প তৈরি করা হয়েছে। এতি মধ্যেই ভান্ডার গ্রাম পঞ্চায়েত ও কালিয়াগঞ্জ ব্লক নির্মল ঘোষিত হয়েছে। সেই নির্মলতা ধরে রাখতে সহায়তা করবে এই প্রকল্প বলে জানালেন অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cHkW_jhV810